আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. থেকে কলেজ বন্ধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই- কদর ,জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. হতে ২৬ মার্চ ২০২৫৬ খ্রি. পর্যন্ত অত্র কলেজ বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ ২০২৬ খ্রি. থেকে যথারীতি সকাল ৮ ঘটিকা থেকে ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ছুটিকালীন কার্যদিবসগুলোতে সকাল ৯:৩০ মিনিট হতে বেলা ১:৩০ মিনিট পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। আরো উল্লেখ্য যে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রোগ্রাম আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০ ঘটিকায় শুরু হবে।